২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমাম মাহদী দাবি করাকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় সংঘর্ষে আহত ৪ জন

মুসলমানদের শেষ নবী ইমাম মাহদী দাবি করাকে কেন্দ্র করে রাজধানীর ডেমরা থানার বিবির বাগিচা এলাকায় রোববার দুপুরে স্থানীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চার ব্যক্তি গুরুতর জখম হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 02:33 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহতরা হচ্ছে ইমাম মাহদী দাবিদার লুৎফর রহমান ফারুকী, তার অনুসারী নূরুল ইসলাম, নূর মোহাম্মদ ও আনোয়ার হোসেন।

জানা গেছে, ভুয়া নবী দাবিদার ও তার সমর্থকদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের পর এ চারজন আহত হয়।

ডেমরা থানার দারোগা জাহাঙ্গীর জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে ৮৪/৪/কে, বিবির বাগিচার বাসায় হিজবুল মাহুদী নামে একটি সংগঠনের নেতা লুৎফর রহমান ফারুকী নিজেকে মুসলমানদের শেষ নবী ইমাম মাহদী দাবি করে কয়েকজন অনুসারীকে নিয়ে লিফলেট বিলি করে।

দারোগা জাহাঙ্গীর জানান, এ সময় স্থানীয় লোকজন তাদের ধর্মবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এলাকাবাসী ওই ভুয়া নবীসহ তার অনুসারীদের বেধড়ক মারপিট করে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ জানায়, প্রকৃত তথ্য জানার জন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।