২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ক্রসফায়ারে মাদক ব্যবসায়ী নিহত

সাভারে পুলিশের ‘ক্রসফায়ারে’ শুক্রবার রাতে তালিকাভুক্ত আসামী ইউনুস আলী ওরফে ইনছা (৩২) নিহত হয়েছে। পুলিশ জানায়, ইনছা সাভারে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ জানায়, ইউনুস আলী সাভারে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। রাত ১১টায় ইউনুস তার দুই সহযোগীকে নিয়ে মোটর সাইকেলযোগে ইমেন্দিপুরের দিকে যাচ্ছিলো। রাস্তায় তাদেরকে ধাওয়া করলে ইউনুস পুলিশের হাতে ধরা পড়ে। তার অপর দুই সহযোগী এসময় পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর রাত তিনটার দিকে পুলিশ তাকে নিয়ে মাদক দ্রব্য উদ্ধারের জন্য আইচানোয়াদ্দা হরিশচন্দ্র বিহারের কাছে গেলে সেখানে পুলিশকে লক্ষ্য করে ইউনুসের সহযোগীরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে পড়ে ইউনুস মারা যায়। শনিবার দুপুর পর্যন্ত হরিশচন্দ্র বিহার থেকে তার লাশ কেউ গ্রহণ করতে আসেনি।

পুলিশ জানায়, ইউনুস সাভার পৌরসভার মজিদপুর এলাকার বাসিন্দা।