২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দু’টি মাদ্রাসার ছাত্রদের স্কুলব্যাগ ও বই দিয়েছে মার্কিন দূতাবাস

মার্কিন পররাষ্ট্র দপ্তরের শেয়ার্ড ভ্যালু কর্মসূচির আওতায় শুক্রবার খুলনা আলিয়া মাদ্রাসা ও খুলনা কামিল মাদ্রাসার ৩০০ ছাত্রকে স্কুল ব্যাগ ও বই উপহার দেয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ উপলক্ষ্যে নগরীর রয়েল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারের পরিচালক জনাথন সেবরা, খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুহাম্মদ সালেহ ও নেছারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা রহমতুল্লাহ।

অনুষ্ঠানে জোনাথন সেবরা বলেন, বাংলাদেশ ও আমেরিকার জনগণের মধ্যে বন্ধুত্ব গভীর করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেসরকারি সংস্থা চেঞ্জ মেকারস এর সহায়তায় এ ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরপর নড়াইলে ছাত্রছাত্রীদের ব্যাগ উপহার দেয়া হবে।

শেয়ার্ড ভ্যালু কর্মসূচির আওতায় বাংলাদেশের দশ হাজার ছাত্রছাত্রীকে ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করবে।