টাঙ্গাইল, খুলনা ও লক্ষ্মীপুরে তিন ব্যক্তির লাশ উদ্ধার
পৃথক ঘটনায় টাঙ্গাইলে এক কিশোরী, খুলনায় এক যুবক ও লক্ষ্মীপুরে বৃদ্ধ খুন হওয়ার পর বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরিষাজানী গ্রামে হাফেজের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে একই গ্রামের বরকত আলীর মেয়ে আমেনা (১২) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, তিন দিন আগে নগরীর কালিবাড়ী খেয়াঘাটের ট্রলারের মাঝি নুরুজ্জামান (২৫) নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বেলা ২টায় লবনচরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ডাকাতরা তার ট্রলার ভাড়া নিয়ে ডাকাতির পর তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন রহমত খালী খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নূর মোহাম্মদের বাড়ি পশ্চিত লতিফপুর গ্রামে বলে জানা গেছে। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
