পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্র খুন
পঞ্চগড় জেলার মাগুড়া ইউনিয়নের কালেশ্বরপাড়া গ্রামে এক মাদ্রাসা ছাত্র রফিকুল ইসলামকে (১৪) নৃসংশভাবে খুন হয়েছে। বৃহস্পতিবার বাড়ির অদূরে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিকুলের পিতা আব্দুল আজিজ জানান, বুধবার রাত ৮টার দিকে একই গ্রামের মজনু রফিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তিনি আরও জানান, ওই দিন মজনুকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে রফিকুল ঢাকা গেছে বলে সে জানায়। বর্তমানে মজনু পলাতক রয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
