২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট বাচ্চুর বাসভবনে শেখ হাসিনা

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট খোরশেদুল আলম বাচ্চুর তেজকুনিপাড়াস্থ বাসায় যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পাঁচদিনব্যাপী চট্টগ্রাম ও কক্সবাজারে গনসংযোগের কর্মসূচী শেষে ঢাকায় ফিরে অ্যাডভোকেট বাচ্চুর বাসায় যান। তিনি মরহুমের বাসায় পৌঁছুলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি নিহতের পরিবার- পরিজনকে সান্ত¡না দেন।

পরে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নাইয়ার সুলতানার বাসভবনে অনুষ্ঠিত এক কুলখানিতে অংশহগ্রহণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, ব্যরিস্টার আমির-উল- ইসলাম, অধ্যাপক আআমস আরেফীন সিদ্দিক, ড. রেজা কিবরিয়া প্রমুখ।