২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ তিস্তার পানি কম পাচ্ছে: পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী

পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী গনেশ মন্ডল বলেছেন, তিস্তা ব্যারেজ প্রকল্পে বিভিন্ন জায়গায় বাধ দেওয়ায় নদীর পানির গতি রুদ্ধ হচ্ছে। ফলে বাংলাদেশ তিস্তার পানি কম পাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সম্প্রতি বিডিনিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গঙ্গার পর এবার তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমস্যা তৈরি হতে যাচ্ছে বলে মনে করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বামপন্থী সরকার।

এ বিষয়ে সেচমন্ত্রী বিডিনিউজকে বলেন, বাংলাদেশ তিস্তার পানির ৪০ ভাগ দাবি করেছে। আগে এই সমস্য ছিল না। তিস্তার পানি তখন স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশে ঢুকত।

পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী আরও বলেন, ৩০ বছর আগে তিস্তা ব্যারেজের কাজ শুরু হলেও প্রকল্পের কাজ এখনও অসমাপ্ত। ২০০৮ সালের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্র ধার্য্য করা হয়েছে। কিন্তু তা কতটা সম্ভব হবে তা নিয়ে সেচ দপ্তরের প্রকৌশলীদের মধ্যেই সন্দেহ রয়েছে। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তিস্তা ব্যারেজের জমি অধিগ্রহন নিয়ে সমস্যা দেখা দিয়েছে।