অবৈধ পানি সংযোগ বিচ্ছিন্ন করতে মান্নান ভূইয়ার নির্দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া ঢাকা মহানগরীতে অবৈধ পানি সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করতে ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটির (ঢাকা ওয়াসা) কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন।
অবৈধ সংযোগকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে তিনি বলেন, অন্যথায় ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঢাকা ওয়াসার সার্বিক মূল্যায়ন সভায় মন্ত্রী ঢাকা নগরের ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনা করে প্রতি বছর ১০ ভাগ পানি সরবরাহ বাড়াতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ঢাকা নগরের দখল হয়ে যাওয়া খাল উদ্ধার এবং খালের পাশে ফুটপাত নির্মাণ করতে আহ্বান জানান।
