আওয়ামী লীগ নেতা বাচ্চু হত্যা মামলায় গ্রেফতারকৃত ২ সন্দেহভাজন ৭ দিনের পুলিশ রিমাণ্ডে
ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ডে নিয়েছে।
এরা হচ্ছে মোহাম্মদ সোহেল (১৮) ও ইসমাইল হোসেন সুজন (১৯)।
মঙ্গলবার হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। বুধবার তাদের আদালতে হাজির করে রিমাণ্ডের আবেদন জানালে আদালত সাত দিনের মঞ্জুর করে।
পুলিশ জানায়, এরা দু’জনই তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ।
সোহেল ২৫০ তেজকুনিপাড়ার আকবর আলীর এবং সুজন ২৪৯ তেজকুনিপাড়ার জয়নাল আবেদীনের ছেলে।
