খোরশেদ আলম হত্যা: আইনজীবীদের আদালত বয়কট
সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) সদস্য এ্যাডভোকেট খোরশেদ আলম হত্যার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রীম কোর্ট, ঢাকা জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবীরা আদালত বর্জন করেন।
এসসিবিএ সভাপতি মাহবুবে আলম এক জরুরি সভায় বলেন, সোমবার জাতীয় সংসদে বর্তমান পরিস্থিতি নিয়ে আইনজীবীদের যে আলোচনা হয়েছে তারই প্রভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটি ওই আলোচনার সাথে সম্পর্কযুক্ত।
এসসিবিএর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা মঙ্গলবার দুপুর ২টা থেকে আদালত বর্জন করেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবারও সুপ্রীম কোর্ট বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ শনিবার সারা দেশে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আদালত বর্জনের ডাক দিয়েছে।
আইনজীবীরা সকাল ১১টা থেকে ঢাকা জেলা ও দায়রা জজ কোর্ট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতও বর্জন করেন।
ঢাকা আইনজীবী সমিতিও তিনদিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এসময় নিু আদালতের আইনজীবীরা কালো পতাকা উত্তোলনসহ কালো ব্যাজ ধারণ করবেন।
