যশোরে গণপিটুনিতে ১ ডাকাত নিহত, আহত ১
জেলার অভয়নগর উপজেলার আমতলী বাজারে জনতার প্রহারে এক ডাকাত নিহত ও আরেকজন মারাত্মক আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার রূপসা থেকে রোববার রাতে ট্রলারযোগে আট/নয় জন ডাকাত অভয়নগরের সিদ্দিপাশার আমতলী বাজারে নেমে ডাকাতির চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা দুজনকে ধরে ফেলে গনপিটুনি দেয়। ঘটনাস্থলেই এক ডাকাত মারা যায়। অপর জনের অবস্থা আশংকাজনক। তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল খুলনা ও যশোরের এ সীমান্ত এলাকাটিতে অবস্থান নিয়েছে।
