২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় কংগ্রেস কর্মীদের হাতে নাজেহাল হলেন প্রণব মুখার্জী

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জী রোববার কলকাতায় কংগ্রেস কর্মীদের কবলে পড়ে রীতিমত নাজেহাল হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যয়, স্টাফ রাইটার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ক্ষিপ্ত একদল কর্মী তাকে কংগ্রেস কার্যালয়ের সামনে চূড়ান্ত অপদস্থ করে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে মনোনয়ন নিয়ে বিরোধীতার জের ধরে এ ঘটনা ঘটে।

৯ জুন অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থী ঘোষণার জন্য সভা করতে কলকাতায় এসেছিলেন প্রণব মুখার্জী।

পশ্চিমবঙ্গ কংগ্রেস পার্টির প্রধান এই নেতার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪১টি আসনের প্রার্থী ঘোষণা করার কথা ছিলো। এ উদ্দেশ্যে তিনি বেলা সাড়ে বারোটার দিকে কার্যকরি সভাপতি প্রদীপ ভট্টাচার্যকে নিয়ে পার্টি অফিসে আসেন।

গাড়ি থেকে নামতেই বিরোধীরা তাকে ঘিরে ফেলে এবং বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দিতে থাকে। এতে রাগান্বিত হয়ে প্রণব মুখার্জী কর্কশ ভাষায় কর্মীদের তিরস্কার করলে কর্মীরা আরো উত্তেজিত ও মারমুখী হয়ে ওঠে। এর কিছুক্ষণ পরে প্রণব ঘটনাস্থল ত্যাগ করেন।