অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল তূর্ণা নিশিথা
মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস।
ভুল সিগ্যনালের কারণে রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা নামক স্থানে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেনের মুখোমুখি লাইনে ট্রেনটি চলে এলে ট্রেনের চালক হার্ডব্রেক করেন। এর ফলে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ঠিকই কিন্তু ট্রেনের দুটি বগী লাইনচ্যুত হয়।
ফলে রোববার সকাল ছয়টা থেকে বেলা ১০ টা পর্যন্ত ঢাকার সাথে পূর্বাঞ্চালের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
এ ঘটনায় হতাহতের খবর পাওনা যায়নি।
পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
