জামালপুরে জালনোটের ছড়াছড়ি
জেলার বিভিন্ন হাট বাজার ১ শ, ৫ শ ও ৫০ টাকার জাল নোটে সয়লাব হয়ে গেছে।
জানা যায়, জেলার ছোনটিয়া, জামতলী, কামালখান, কেন্দুয়া (কালিবাড়ি), মাধুরবাজার, বিনন্দেরপাড়া, সুইচগেইট, তুলশীপুর, দিগপাইত, হাজীপুর, গাজীপুর ও বাউস বাজারে জাল নোটের ব্যাপক ছড়াছড়ি। জামালপুর শহরের বিভিন্ন দোকানে ৫ শ, ১ শ ও ৫০ টাকার জাল নোট ধরা পড়েছে।
বিভিন্ন ব্যাংক সূত্রে জানা যায়, অনেকেই প্রতিদিন ১ শ, ৫ শ ও ৫০ টাকার নোট শহরের বিভিন্ন ব্যাংকে ভাঙ্গাতে আসে।
অনেকে অভিযোগ করে বলেছে, ব্যাংক থেকে যে টাকা দেয়া হয় তাতেও দুয়েকটা জাল নোট থাকে। এ নিয়ে মাঝেমাঝেই ব্যাংক কর্মকর্তাদের সাথে গ্রাহকদের বাকবিতন্ডা হয়।
