২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

নগরীর মিরপুরে একটি যাত্রীবাহি বাসের নিচে পিষ্ট হয়ে একজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 10:24 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম খান (৪৬)। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর দুটার দিকে পারাবত সিনেমা হলের সামনে শুকতারা পরিবহন তাকে পিষ্ট করে। আমিনুল ইসলাম ৭৪/৪ ধানমণ্ডির ক্রিসেন্ট রোড এলাকার বাসিন্দা।

পুলিশ বাসটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।