২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন ঘটবে না : ওয়াশিংটন

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র এডাম ইরেলি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য  দেশের সম্পর্ক যাই হোক না কেন বাংলাদেশের সাথে ওয়াশিংটনের সম্পর্কের কোন পরিবর্তন ঘটবে না। তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের সুদৃঢ়, ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ইরেলি চলতি সপ্তাহে ওয়াশিংটনে এক প্রেসিবিফ্রিং-এ বলেন, সম্পূর্ণ বোঝাপড়া, একে অন্যের আগ্রহের প্রতি দৃষ্টি প্রদান এবং পারস্পরিক মতামতের ওপর নির্ভর করে দ’ুদেশের সম্পর্ক কেমন হবে এবং কোন দিকে যাবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভারত সফরকালে ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতীয় প্রভাবশালী দৈনিকগুলোতে বলা হয়, বাংলাদেশের সাথে ভবিষ্যত সম্পর্কের ধরন নির্ধারণে ওয়াশিংটন ও নয়াদিল্লি আগ্রহী।

এ সংবাদের ব্যাখ্যায় ইরেলি বলেন, যখন কোন আঞ্চলিক বিষয়াদি নিয়ে ওইসব দেশের প্রধানদের সাথে আলোচনা হয় তখন অন্য দেশের প্রসঙ্গ আসতেই পারে। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে, ওই বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের বিকল্প হবে।