২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে

জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজৈর, শিবচর ও সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার ডায়রিয়া পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 05:36 PM

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিনে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ৩৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি হয়েছে এবং আক্রান্ত হয়েছে আরও শতাধিক লোক।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিডিনিউজকে বলেন, ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলার জন্য প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত সংখ্যক মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে।