২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যামামলায় ৮ বছর সাজাভোগের পর মুক্তি পেলেন স্বামী-স্ত্রী

নিজের ছেলেকে অপহরণ হত্যা ও লাশ গুম করে ফেলার মিথ্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আট বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের কমলা খাতুন ও তার দ্বিতীয় স্বামী মিজানুর রহমান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

গত ১৭ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিনে মুক্তির আদেশ দিলে শেরপুর জেলা কারাগার থেকে শুক্রবার তারা ছাড়া পান।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কমলা খাতুনের প্রথম স্বামী জুলহাস উদ্দিন তাদের কনিষ্ঠপুত্র ফারুককে লুকিয়ে রেখে ষড়যন্ত্রমূলক ভাবে কমলা ও তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১৯৯৭ সালে তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

গত ২৪ ফেব্র“য়ারি মামলার ভিকটিম ফারুক শেরপুর জেলা কারাগারের জেলসুপার ও এডিএম এর কাছে উপস্থিত হয়ে জবানবন্দি প্রদান করলে চাঞ্চল্যকর এ ঘটনা প্রকাশ পায়। ফারুক বর্তমানে নিরাপত্তা হেফাজতে রয়েছে।

মিথ্যামামলায় মোট ৭ বছর ১১ মাস ২ দিন সাজাভোগের পর জামিনে মুক্তি পেয়ে কমলা খাতুন জেলগেটে উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা আমাকে মিথ্যা জেল খাটিয়েছে স্বামী জুলহাসসহ তাদের সকলের শাস্তি দাবি করছি।

মুক্তি লাভের পর মানবাধিকার সমিতি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি কমলা খাতুনের পুনর্বাসন ও মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং মিজানুর রহমানকে তার পরিবারের লোকজন জেলগেট থেকে নিয়ে যায়।