২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৫ টাকার জন্য গৃহপরিচারিকাকে পিটিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়ায় এক নিষ্ঠুর গৃহকত্রী বুধবার সকালে রচনা (১৩) নামের এক গৃহপরিচারিকাকে পিটিয়ে হত্যা  করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মেয়ে রচনা জনৈক আকবর আলীর বাসায় গৃহপরিচারিকা ছিল। বুধবার সকালে গৃহকর্ত্রী ৫ টাকা চুরির অভিযোগে রচনাকে বেদম প্রহার করে। এর ফলে রচনার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং মৃত্যুমুখে পতিত হয়। অবস্থা বেগতিক দেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য গৃহকর্ত্রী তার মুখে বিষ ঢেলে দেয়।

বুধবার বিকেলে পোষ্টমর্টেম শেষে রচনার লাশ তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।