২০ লাখ টাকা পরিশোধ করা না হলে দুই জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে অপহরনকারীরা
একবার মুক্তিপনের অর্থ পরিশোধ করেও অপহরণকারীদের হাত থেকে ছাড়া পাননি বুলডোজার চালক মোহাম্মদ হেলাল ও তার সহকারী মোহাম্মদ বেলাল। ২৮ এপ্রিলের মধ্যে আবারো নতুন করে ২০ লাখ টাকা না দিলে দুই অপহৃতকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
বোয়াংছড়ি উপজেলার ব্যাংছড়ি এলাকা থেকে ১ এপ্রিল ৩ আদিবাসি সহ ২ বাঙালি শ্রমিককে অপহরণ করা হয়। আরাকান পিপলস আর্মি (এপিএ) নামে মায়ানমারের একটি দলছুট সন্ত্রাসী গ্র“প অপহরনের দায়িত্ব স্বীকার করে।
এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অপহরণকারীদের দাবি অনুযায়ী নগদ ২ লাখ টাকা প্রদান করে অপহৃতদের আত্মীয়রা। শর্তানুযায়ী ২২ এপ্রিলের মধ্যে তাদের ছেড়ে দেয়ার কথা থাকলেও সন্ত্রাসীরা ২৫ এপ্রিল একটি পত্রের মাধ্যমে আবারো ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ২৮ এপ্রিলের মধ্যে এই টাকা পরিশোধ না করলে জিম্মিদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।
