২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানার জানালা ভেঙ্গে আসামীর পলায়ন

নগরীর রাজপাড়া থানার জানালা ভেঙ্গে বুধবার এক আসামী পালিয়ে গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

পুলিশ জানায়, পলাতক আলম চোর আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের প্রধান । তবে কুখ্যাত আলম চোরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে।

আলম চোরের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পারকুলা গ্রামে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।