রাজধানীতে বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত
রাজধানী ও আশপাশের এলাকায় মঙ্গলবার বিকেলে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে দু ঘণ্টারও বেশি সময় ধরে নগরবাসী অবরুদ্ধ হয়ে ছিল।
আবহাওয়া অফিস জানায়, রাজধানীতে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যায়। দীর্ঘ সময় ধরে পথচারীদের যাতাযাত বন্ধ থাকে। বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে পড়ে এবং যাত্রীছাউনি ভেঙ্গে পড়ে। এ সময় যাত্রীরা ঘরে ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির কারণে নগরী রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস অবশ্য দেশের অন্যান্য স্থানের বৃষ্টিপাতের পরিমাণ জানাতে পারেনি।
চারটার পর রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে এবং পুরনো ঢাকার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ভারি বর্ষণের কারণে অনেক এলাকার পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং এ কারণে রাজধানীর বেশকিছু ব্যস্ততম এলকায় ট্রাফিক ব্যবস্থায় বিঘœ ঘটে।
আবহাওয়া অফিস আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল সহ রাজধানীতে বুধবারও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে, সোমবার দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত উষ্ণ আবহাওয়া ও গরমে ক্লান্ত নগরবাসীর জন্য স্বস্তি বয়ে এনেছিল।
