মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহীম মুসলিম বিশ্বের বছরের সেরা গনতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত
মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম সরকারি নীতির সমালোচনা করায় দ্বিতীয় বারের মত কারাবরণ করলেও, সেন্টার ফর দি ষ্টাডি অব ইসলাম সংগঠনটি তাকে বছরের সেরা ইসলামী গনতান্ত্রিক নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন।
২২ এপ্রিল সিএসআইডি’র ষষ্ঠ বার্ষিক সাধারণ সভায় তাকে ‘এ সময়ের নায়ক’ হিসেবে অভিহিত করা হয়। মঙ্গলবার এক বার্তায় বলা হয়, মুসলিম বিশ্বের দেশগুলোতে অবশ্যই গনতন্ত্রের চর্”া হওয়া উচিত। গনতন্ত্র চর্চার সঠিক রূপদানে মুসলমানদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।
আনোয়ার ইব্রাহীম সভায় প্রশ্ন করে বলেন, কেন আমরা গণতন্ত্রের বিকাশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা অন্যান্য দেশের কাছে ধর্ণা দিতে যাব?
সত্তরের দশকে আনোয়ার ইব্রাহীম কৃষকদের সমর্থনে আন্দোলনে যোগদানের জন্য প্রথম জেলে যাওয়ার স্বাদ গ্রহন করেন।
প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সময়ে সাত বছর উপপ্রধানমন্ত্রী থাকার পর বরখাস্ত হয়ে আনোয়ার ইব্রাহীম দ্বিতীয় বারের মত জেলে যান। তার বিরুদ্ধে দুর্নীতি ও যৌন কেলেংকারীর অভিযোগ আনা হয়েছিল। যৌন কেলেংকারীতে নির্দোষ প্রমানিত হওয়ায় ২০০৪ সালের সেপ্টেম্বরে তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমান তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট এন্টনি কলেজে আবাসিক স্কলার হিসেবে কাজ করছেন।
সিএসআইডি’র আলোচনায় ইব্রাহীম মুসলিম বিশ্বের দেশসমুহে গনতন্ত্রের অচলায়তনের ব্যাপারটিকে উড়িয়ে দিয়ে বলেন, সেচ্ছাচারিতাই ইসলামী নিয়ম নীতির হেরফের ঘটাচ্ছে। আসলে যা ইসলামে নেই তাই তারা গনতন্ত্র চর্চার নামে মুসলিম বিশ্বে চালিয়ে যাচ্ছে।
