আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান প্রার্থী একমঞ্চে
আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনের ছয় চেয়াম্যান প্রার্থী এক মঞ্চে জড়ো হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্ব প্রকার সহায়তা প্রদান এবং নির্বাচিত হলে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
নাগরিক অধিকার পরিষদ, ফেনী রোববার বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এক ব্যতিক্রমধর্মী সমাবেশের আয়োজন করে।
পরিষদের আহ্বায়ক মঈন উদ্দিন আহমেদ কামরানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: ওবাইদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং অফিসার শেখ মফিজুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শামছুল হক কানু, কোব্বাদ আহমদ, আলী আসাদ ভুঁইয়া, নুরুল আবসার, মো: জাহাঙ্গীর আলম, এস এম ইকবাল আলমগীর এবং বিটিভির সাবেক পরিচালক মো: রফিকুল ইসলাম সরকার।
