সীমান্ত উত্তেজনা নিয়ে রিয়াজ রহমান ও বীণা সিক্রি বৈঠক
কূটনৈতিক প্রক্রিয়ায় সীমান্ত সংকট সমাধানের চেষ্টা হিসেবে রোববার পররাষ্ট্রমন্ত্রণালযের উপদেষ্টা রিয়াজ রহমান ও ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি অনানুষ্ঠানিক বৈঠকে বসেন।
বৈঠকের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সীমান্তে উত্তেজনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং উভয় পক্ষ নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। বৈঠকের আলোচনাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ঢাকা এই সমস্যা সমাধানে যতœশীল। কিন্তু সকল সমস্যা সমাধানের উভয়কে সমানভাবে এগিয়ে আসতে হবে।
পশ্চিম বঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী ও সিপিআই (এম) নেতা জ্যোতি বসুর সাম্প্রতিক এক মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ মন্তব্যই প্রমাণ করে ভারতের রাজনৈতিক মহল কোনও ধরনের সীমান্ত সংঘাত চায় না। ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত ইস্যুতে আলোচনা হওয়ার প্রয়োজনিয়তা নিয়ে তার ভাবনা সত্যিই প্রশংসনীয়।
জ্যোতি বসু সম্প্রতি কলকাতায় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, দু’ দেশের মধ্যে বিদ্যমান সমস্য নিয়ে ভারতের উচিত ঢাকার সাথে আলোচনা করা।
