২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের নালাগছ রিফিউজি পাড়া গ্রামে শনিবার রাতে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (২৮), তার স্ত্রী তাহেরা বেগম (২১) এবং তাদের পাঁচ বছর বয়সী সন্তান জনি।

হাড়িভাষা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের দেলোয়ারের বাড়িতে বজ্রপাত ঘটলে তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় নিহত হয়।

বজ্রপাতে ওই পরিবারের চারটি গবাদি পশুসহ ঘরের মালামাল ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।