ঢাবি'র ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে এসিসিএ'র প্রতিনিধিদলের সাক্ষাত
সফররত যুক্তরাজ্যের দি এসোসিয়েশন অব চার্টাড সার্টিফাইড একাউন্টেস (এসিসিএ) এর প্রকল্প ব্যবস্থাপক মিস্টার এন্ড্রু স্টিলি’র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এএফএম ইউসুফ হায়দারের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হচ্ছেন এসিসিএ’র প্রজেক্ট অফিসার ফিলিয়ার হেডেন এবং শিক্ষা অফিসার মার্টা রাশেল।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে এসিসিএ’র বিভিন্ন প্রকল্প ও শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
