শেরপুরের নকলায় বৃদ্ধ খুন
জেলার নকলা উপজেলার পল্লীতে আব্দুস সালাম (৭৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ধান ক্ষেত পাহারা দেয়ার জন্য আব্দুস সালাম শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে কাঁথা মোড়ানো অবস্থায় বৃদ্ধের লাশ পাওয়া যায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আব্দুস সালামের নামে নকলা থানায় একটি হত্যা মামলা এবং শেরপুর কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে অপর একটি মামলা রয়েছে।
এ ব্যাপারে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
