টাটা বড়পুকুরিয়া বা ফুলবাড়িতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে
টাটা নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে। আর এই বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হবে কয়লা সমৃদ্ধ ফুলবাড়ি কিংবা বড়পুকুরিয়ায়।
আজ রোববার টাটা সন্সের নির্বাহী পরিচালক এলান রোজলিংসহ তিন সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে তার সচিবালয় কার্যালয়ে সাাত করে এই তথ্য প্রকাশ করেন।
টাটার প থেকে জানানো হয়, তারা কয়লা অনুসন্ধানে ফুলবাড়ি এবং বড়পুকুরিয়া এলাকায় লাইসেন্স পেতে আগ্রহী। যেখানে তারা লাইসেন্স পাবেন সেখানেই ১,০০০ মেগাওয়াট মতার বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হবে।
বৈঠক শেষে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাদের নিজস্ব বিদ্যুত চাহিদা মেটানোর জন্য টাটার বিদ্যুত দেশেই কিনে নেয়া হবে। তবে এর দাম কি হবে তা পরে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে সফররত টাটা প্রতিনিধিদল রোববার দুপুরে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সাথে তার শিল্প মন্ত্রণালয়ের দপ্তরে সাাত করেন। তারা বাংলাদেশে টাটার বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় পাবনা জেলার ঈশ্বরদীতে স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা, কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপনসহ অন্যান্য বিষয় স্থান পায়।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশের শিল্পখাতে টাটার বিনিয়োগ দ্বি-পাকি সম্পর্ক জোরদারের েেত্র ইতিবাচক অবদান রাখবে। এদেশে টাটা কোম্পানির বিনিয়োগ প্রস্তাবের কারণে অনেক বিদেশী বিনিয়োগকারীও বিনিয়োগে উৎসাহিত হচ্ছে। স্টিলসহ বেশ কিছু শিল্পখাতে বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশী শিল্পপণ্য বিশ্ববাজারে প্রবেশের সুযোগ রয়েছে বলে তারা মত দেন।
তারা অপোকৃত স্বল্পতম সময়ের মধ্যে টাটার বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিনিয়োগের েেত্র একটি বেঞ্চমার্ক স্থাপনের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রা করে বাংলাদেশ যে কোন বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানাবে। তিনি টাটার বিনিয়োগ সম্পর্কে বলেন, এ ব্যাপারে সরকারের সম্পূর্ণ ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি কয়লাভিত্তিক শিল্প স্থাপনে এগিয়ে আসায় টাটার প্রশংসা করেন। বাংলাদেশ সরকার যতটা সম্ভব কম সময়ের মধ্যে টাটার বিনিয়োগ ফলপ্রসূ করতে আন্তরিক রয়েছে বলে উল্লেখ করেন।
প্রতিনিধিদলে বাংলাদেশে টাটা গ্রুপের রেসিডেন্ট ডিরেক্টর এস মানজার হুসেইনও ছিলেন।
