২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইতালীয় নাগরিকের বাসার কেয়ারটেকার খুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক ইতালীয় নাগরিকের বাসার কেয়ারটেকার খুন হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

শনিবার গভীর রাতে প্যাট্রিয় মারিয়ানি ঘরে ফিরে এন্ড্রু ওরফে গঞ্জালডেজ (৩৫) এর লাশ দেখতে পান। এন্ড্রুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ জানায়, রাতে খবর পেয়ে পুলিশের একটি দল সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৭৭ নম্বর

বাড়ি “মায়া ভবন” এ যায়। ভবনটির দ্বিতীয় তলায় গেষ্ট হাউজের বিছানায় এন্ড্রুর লাশ হাত-পা ও মুখ বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া পায়। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ইতালি ভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা দলিত- এর পরিবেশ বিশেষজ্ঞ প্যাট্রিয় মারিয়ানি এক বছর যাবত ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মারিয়ানি জানান, তিনি প্রতিদিনের মত শনিবার সকাল ৮টায় বাসা থেকে তাঁর কর্মস্থল ফুলবাড়ি গেটে যান। রাতে তিনি বাসায় ফিরে প্রধান ফটক খোলা দেখতে পান। এরপর বাসার ভিতরে প্রবেশ করে এন্ড্রুর লাশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।