গোপালগঞ্জে দুটি মন্দির উড়িয়ে দেয়ার হুমকি
শহরের দুটি মন্দির বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
ডাকযোগে বাজার রোডের সার্বজনীন কালি বাড়িতে পাচুরিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ নাম হট্ট মন্দিরের সভাপতি ও সম্পাদক বরাবর চিঠি পাঠিয়ে এ হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় পৃথক দুটি জিডি হয়েছে।
শ্রী কৃষ্ণ প্রেমিক পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতির স্বাক্ষর করা হুমকি সম্বলিত ওই চিঠিতে রাধাকৃষ্ণ মন্দির থেকে অন্যান্য দেব-দেবীর মূর্তি এবং বিভিন্ন ব্যক্তির ছবি অপসারণসহ আগামী জন্মাষ্টমীর আগেই রাধাকৃষ্ণের বিগ্রহ মন্দিরে স্থাপন করতে বলা হয়েছে।
অন্যথায় মন্দিরের আশেপাশে অবস্থানরত কর্মীদের দিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়।
