সীমান্ত সংকট নিয়ে বাংলাদেশের সাথে ভারতের আলাচনায় বসা উচিত: জ্যোতি বসু
সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের জরুরি ভিত্তিতে আলোচনায় বসা প্রয়োজন বলে উল্লেখ করেছেন প্রবীণ সিপিআই (এম) নেতা জ্যোতি বসু।
কলকাতায় শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধানে আলোচনার উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত খবরে শনিবার এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের সাথে আলোচনার ধারাবাহিতকায় বাংলাদেশের সাথেও ভারতের আলোচনার উদ্যোগ নেয়া প্রয়োজন কিনা এমন এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু কিছু সংকট সব সময়ই থেকে যাচ্ছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারও বিষয়টিতে উদ্বিগ্ন।
জ্যোতি বসুকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়, ভারতীয় অনেক উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, সুতরাং এসব সমস্যা সমাধানে আলোচনায় বসা প্রয়োজন।
