২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন

দ্বিতীয় স্বামী কর্তৃক নিজ কন্যার প্রতি অশ্লীল প্রস্তাবের বিরুদ্ধাচারণ করায় রোববার রাতে স্বামীর হাতে খুন হয়েছে গৃহবধূ শহরবানু (৪৫)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের চাচড়া এলাকার মাসুদ মিয়া তার সৎ মেয়ের প্রতি কুরুচিপূর্ণ প্রস্তাব করে। এ ঘটনায় শহরবানু আপন মেয়ের প্রতি দ্বিতীয় স্বামীর কুপ্রস্তাবের বিরোধিতা করলে স্বামী মাসুদ মিয়া কৌশলে খাবারের সাথে বিষ প্রয়োগ করে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টায় তার মৃত্যু হয়।

সোমবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে।