২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় এক যাত্রীর কাছ থেকে ২টি তাজা বোমা উদ্ধার

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের এক যাত্রীর কাছ থেকে পুলিশ দু‘টি তাজা বোমা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

মঙ্গলবার পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে ‘চুয়াডাঙ্গা ডিলাক্স‘ নামের বাসটিতে অভিযান চালিয়ে তারা বোমা দু‘টি উদ্ধার করে।

গ্রেফতারকৃত মজিদ মন্ডলের (২২) বাড়ি চুয়াডাঙ্গা জেলার জুগিরহুদায়। সে মহসিন মন্ডলের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।