ঢাকার অদুরে এগারোসিন্দুর এক্সপ্রেস ৩ ঘন্টা বিকল
কেরানীগঞ্জ থানাধীন আমিরগঞ্জ স্টেশনে রোববার এগারোসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনের শত শত যাত্রী তিন ঘন্টা যাবৎ অবরুদ্ধ অবস্থায় ছিলো।
ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার দিকে আসার পথে আমিরগঞ্জ স্টেশনে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত আটকা ছিলো।
পরে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।
