সাভার ট্রাজেডি: আরও ২টি লাশ উদ্ধার, মোট উদ্ধার ৫৯
সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টস ভবন থেকে শনিবার সকাল পর্যন্ত আরও ২ টি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৫৯টি লাশ উদ্ধার করা হলো। শনিবার সেখানে ষষ্ঠ দিনের মতো উদ্ধার তৎপরতা চলছে।
এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া অনেক শ্রমিকের খবর পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও এখন তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তবে তারা অধীর আগ্রহে স্বজনদের লাশের অপেক্ষা করছেন। সংশ্লিষ্ট অনেকের মতে, উদ্ধার তৎপরতার এ পর্যায়ে সেখানে আর কোনও জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া অসম্ভব।
রোববার মধ্য রাতে কারখানাটি ধ্বসে পড়ার সময় ৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা যায়।
