২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ টোবাকোর ফ্যাক্টরিতে শ্রমিক সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে আহত ৩০

মানিকগঞ্জ আকিজ গ্র“পের ঢাকা টোবাকো লিফ প্রসেসিং ফ্যাক্টরিতে শুক্রবার সকালে দুই দল শ্রমিকের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়। আহতেদের ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের আবস্থা গুরুতর।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঢাকা অরিচা মহাসড়কের গোলড়া বিসিক শিল্প নগরী এলাকায় ঢাকা টোবাকো লিফ প্রসেসিং ফ্রাক্টরিতে তিন শতাধিক শ্রমিক অবৈধ ছাঁটাই, ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ বাতিল, চাকুরি পূর্নবহাল ও বকেয়া বেতনের দাবিতে গত ৬ এপ্রিল থেকে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। শুক্রবার সকালে ঠিকাদার রিপন খান ২০/২৫ জন শ্রমিক নিয়ে ফ্রাক্টরিতে প্রবেশ করতে গেলে ধর্মঘটি শ্রমিকদের সাথে সংঘর্ষ লেগে যায়। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্য করে।

সংঘর্ষের পর ফ্যাক্টরি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।