২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্যদের সফর বিনিময়ে বাংলাদেশ ও চীন সম্মত

বাংলাদেশ ও চীনের শীর্ষস্থানীয়রা সংসদ সদস্যরা সফর বিনিময়ের মাধ্যমে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় করার ব্যাপারে একমত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বুধবার চীন থেকে পাঠানো এক বার্তায় জানা যায়, চীন সফররত জাতীয় সংসদের স্পিকার জমির উদ্দিন সরকার এবং চীনের জাতীয় পিপল’স কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ ব্যাংগগ এর মধ্যে এক ঘণ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদীয় বিনিময় আরও বাড়ানোর ব্যাপারে তাদের মধ্যে ঐকমত্য হয়েছে।

উ বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান এবং বিগত কয়েক বছর ধরে দু দেশের মধ্যকার সম্পর্ক বেশ ভালোভাবেই এগিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দু দেশের সংসদের মধ্যে বিভিন্ন পর্যায়ের বিনিময় ও সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

জমির উদ্দিন সরকার বলেন, চীন বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার এবং দুদেশের অর্থনৈতিক সহযোগিতা দু পক্ষকেই লাভবান করবে এবং বাংলাদেশের জনগণ ও অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

১৯৭৫ সালে দু’দেশের মধ্যে পূর্ণাঙ্গ ক’টনীতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।