কীর্তনখোলা বাঁধ ভেঙে যাওয়ায় নেত্রকোনায় ৮ হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে
ধনু নদীর স্রোতের প্রবল তোড়ে আবার ভেঙে গেছে নেত্রকোনার খালিয়াজুরি কীর্তনখোলা বাধ। সোমবার স্থানীয়রা বাঁধটি মেরামতের চেষ্টা করেও ভাঙন ঠেকাতে ব্যর্থ হয়।
বাঁধের ভাঙা অংশ দিয়ে কীর্তনখোলা হাওরের ইরি-বোরো ধানের জমিতে পানি প্রবেশ করায় প্রায় আট হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। আর মাত্র ১০/১২দিন পর এই ফসল কাটার কথা ছিল।
সোমবার সকালে বাঁধের অংশ ভেঙে যাওয়ায় ৭/৮টি হাওরের উঠতি ইরি-বোরো জমিতে ধনু নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে। এর আগে ৪ লাখ টাকা ব্যয়ে বাঁধটি মেরামত করা হয়। আবার ভেঙে যাওয়ায় সকল টাকাই ভেস্তে গেছে বলে কৃষকরা অভিযোগ করেছে।
