কোটালীপাড়ায় বোমা বিষ্ফোরণে এক শিশুর হাত উড়ে গেছে
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণে একটি শিশুর হাত উড়ে গেছে। এ ঘটনাটি ঘটে মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের রিপন মোল্লার বাড়ির আঙ্গিনায় শিশুরা একটি কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে হাবিব (৪) নামে এক শিশুর একটি হাত উড়ে যায় এবং তার বুক পেটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
বোমায় মারাত্মক আহত হাবিবকে লুকিয়ে রেখে চিকিৎসা করা হচ্ছে।
