তৈরী পোশাক রপ্তানিকারক দেশসমুহের প্রস্তাবিত মন্ত্রী পর্যায়ের বৈঠক পর্যালোচনা করা হচ্ছে
সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছ থেকে কোন সাড়া না পাওয়ায় ঢাকায় পূর্ব নির্ধারিত মে মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত তৈরী পোশাক রপ্তানিকারক দেশগুলোর বৈঠকের সময়সূচী নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
নেপাল গার্মেন্টস এসোসিয়েশনের প্রধান নির্বাহী রতœা প্রসাদ ভুজু জানান, মন্ত্রীদের উপস্থিতি ছাড়াই আগামী ১০-১২ মে নতুন ভাবে বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে।
ভুজু আরও বলেন, বাংলাদেশ গার্মেন্টস মেনুফেকচারারস এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের (বিজিএমইএ) পাঠানো বার্তাটি রিলে করে শোনানো হয়। উক্ত দেশগুলোর যেসব দূতাবাস ঢাকায় অবস্থিত, তার বেশীরভাগ কর্মকর্তাই বৈঠকে যোগদানের ব্যাপারে আশাবাদী।
ইতোপূর্বে ১৪টি উন্নয়নশীল (এলসিডি) দেশের গার্মেন্টস মালিকরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নুতন কোন বিল পাওয়ার আশায় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল।
যুক্তরাষ্ট্রের সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য শুল্কমুক্ত বিলটি পাশ করলে যুক্তরাষ্টের বাজারে বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল, লাওস ও মালদ্বীপের তৈরী পোশাক ৩০ শতাংশ কম খরচে রপ্তানি করতে পারবে। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার জন্য অপেক্ষমান ১৪ টি স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ মার্কিন বাজারে সর্ব বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে রয়েছে কম্বোডিয়া ও নেপাল।
