রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা আশংকা করছে ছাত্র শিবির ও ছাত্রদলের একাধিক গ্র“পের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটতে পারে।
রোববারের ঘটনার পর রাবিতে জামাত-শিবির একচ্ছত্র আধিপত্য বিস্তারের সব রকম চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ভিসি প্যানেলে স্থান পাওয়া জামাতপন্থী শিক্ষক অধ্যাপক নুরুল আবসারকে উপাচার্য করতে ছাত্র শিবিরকে ব্যবহার করা হতে পারে বলে সাধারণ শিক্ষকরা আশংকা করছেন। ছাত্র শিবির ও ছাত্রদলের একটি গ্র“প অধ্যাপক নুরুল আবসারকেই পরবর্তী উপাচার্য হিসেবে চাইছে। আর ছাত্রদলের অপর গ্র“প বিএনপিপন্থী শিক্ষককে উপাচার্য হিসেবে চায়। এই নিয়ে রাবিতে জাতীয়তাবাদী দলের শিক্ষকরাও একাধিক গ্র“পে বিভক্ত হয়ে পড়েছেন।
রোববারের ঘটনায় সোমবার অজ্ঞাতনামাদের নামে মামলা করেছে রাবি প্রশাসন। সিন্ডিকেটের জরুরী সভা বসেছে আজ বিকাল সাড়ে ৫টায়। এই সভাতেও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও ক্যাম্পাসের থমথমে ভাব কাটে নি। হামলার প্রতিবাদে প্রাণ রসায়ন ও আনবিক জীববিজ্ঞান বিভাগের শিক্ষকরা সোমবার কর্মবিরতি পালন করেছেন। ক্যাম্পাস জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে রোববারের ঘটনায় ছাত্রদলের মুল ধারার নেতা-কর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন সিনেট অধিবেশনকে সামনে রেখে গত শনিবার বিএনপিও জামাতপন্থী শিক্ষকদের সমন্বয়ে উপাচার্য প্যানেল নির্বাচিত হয়েছে। তিন সদস্যের এই প্যানেলে রয়েছেন বিএনপিপন্থী বর্তমান উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকী, জামায়াতপন্থী সাবেক প্রক্টর ও বর্তমান সিন্ডিকেট সদস্য নুরুল আবসার ও আরেক বিএনপিপন্থী শিক্ষক কোরবান আলী। জামায়াত ও বিএনপি’র বড় অংশই এখন অধ্যাপক নুরুল আবসারকে উপাচার্য হিসেবে চাইছেন।
এদিকে, ছাত্রদল ক্যাডারদের রোববার ক্যাম্পাসে তান্ডবের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই নজিরবিহীন হামলার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিােভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্র শিবির। বাংলাদেশী জাতীয়তাবাদ ও জামায়াতে ইসলামী শিক্ষক গ্র“পও এই হামলার নিন্দা জানিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আওয়ামী আইন ছাত্র পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট , ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন রোববারের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েছে।
