২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারের আমলে রেকর্ড সংখ্যক লোক নিয়োগ

বর্তমান জোট সরকারের আমলে সরকারের বিভিন্ন দপ্তরে রাজস্ব ও উন্নয়ন খাতে বিভিন্ন পদে ১১৭,৬৫৭ জন কর্মচারি-কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বিভিন্ন দপ্তরে আরো প্রায় ৫০ হাজার লোকের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অক্টোবর ২০০১ থেকে ডিসেম্বর ২০০৪ পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরে উন্নয়ন খাতে ২৪,৬১৯ জন এবং রাজস্ব খাতে ৯৩,০৩৮ জন লোক নিয়োগ করা হয়। এ নিয়োগ বিগত সরকারের আমলের চেয়ে দ্বিগুন।

কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০০৫-০৬ বাজেটে তাদের বেতন-ভাতা সহ অন্যান্য আনুষাংগিক খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকতা বিডিনিউজকে বলেন, দেশের বেকারত্ব দূর করতে সরকার এ নিয়োগ সিদ্ধান্ত গ্রহন করে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক ক্ষেত্রেই সরকারি নিয়োগ বন্ধ ছিল।