কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০
কুিমল্লা জেলার চান্দিনা এলাকায় রোববার দিবাগত ভোর রাতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চান্দিনা এলাকায় দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। মারাত্মক আহত অপর এক জন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
আহতদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
