পাবলিক লাইব্রেরিতে বোমাতঙ্ক, ডামি ককটেল উদ্ধার
পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বোমাতঙ্কে সাড়া দিয়ে রোববার পুলিশ সতর্ক অভিযান চালিয়ে একটি বোমা উদ্ধার করে এবং পানিভর্তি বালতিতে রাখে। কিন্তু শেষে জানা যায় এটি একটি ডামি ককটেল যেটি গত শনিবারে মিলনায়তনে অনুষ্ঠিত একটি নাটকে ব্যবহার করা হয়েছিলো।
মিলনায়তনের একজন পরিচ্ছন্ন কর্মী প্রথমে ডামিটি দেখে বোমা বলে চিৎকার করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইব্রেরি কর্তৃপক্ষ বিষয়টি রমনা পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে ছুটে যায় ও অত্যন্ত সতর্কতার সাথে সেটি উদ্ধার করে। পরে জানা যায় ওটি একটি ডামি ককটেল ছাড়া আর কিছুই নয়।
আবাহন নাট্টচক্রের পরিচালক এসএম জাভেদ হোসেন মিন্টু জানান, মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত নাটকের প্রয়োজনে ডামি ককটেলটি তৈরি করা হয়েছিলো।
