আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে ডাক বিভাগের দুই কর্মকর্তা বরখাস্ত
ডাক বিভাগের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে রোববার রংপুর ও চট্টগ্রাম ডাকঘরের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত ওই দুই কর্মকর্তা হচ্ছেন রংপুরের মাহবুবুর রহমান ও চট্টগ্রামের আঞ্চলিক ডাক জীবন বীমার ম্যানেজার সুশান্ত কুমার মন্ডল।
জানা গেছে, ডাকঘরের ভুয়া সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা উত্তোলন, অতিরিক্ত খরচ দেখিয়ে বাড়তি অর্থ উত্তোলন, গ্রাহকের জমার বিপরীতে সরকারি খাতে পরিমানে কম টাকার হিসাব দাখিল করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই অঞ্চলে একাধিকবার অভিযুক্ত ওই দুই কর্মকর্তা দায়িত্ব পালনকালে এ অনিয়ম করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয় এবং আত্মসাৎ করে।
এদিকে বিভিন্ন ডাকঘরে দীর্ঘদিন ধরে চলে আসা ওই ধরণের অনিয়ম ও আত্মসাতের আরও বেশ কিছু ঘটনা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
