মেয়র নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার মেয়র নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন।
উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজকে জানান, কোনও অঘটন যাতে না ঘটে সেজন্য পাঁচলাইশস্থ কমিশন কার্যালয়কে ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, উপ-নির্বাচন কমিশন কার্যালয় ও আশেপশের এলাকায় দু’ শতাধিক পুলিশ ও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্য মোতায়েন থাকবে।
এদিকে প্রধান দুই মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমাদান উপলক্ষে বড় ধরনের শো ডাউনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
