রাজশাহীতে স্কুল ছাত্রের হাত পা বাঁধা লাশ উদ্ধার
নগরীর শ্রীরামপুর পুরনো জিপিওর সামনে পদ্মা নদীর বালুরঘাট থেকে শুক্রবার বিকালে পুলিশ হাত পা বাঁধা অবস্থায় এক স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাজশাহী গভঃ ল্যাবরেটরী স্কুলের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র নাসির মাহমুদ পরশকে (১৫) সন্ত্রাসীরা অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় ।
সূত্র জানায়, ৬ এপ্রিল বুধবার চলতি এসএসসির রসায়নের পরীক্ষা শেষ করে পরশ নগরীর উপশহর এলাকার বাসায় যায় এবং সন্ধ্যার পর বাসা থেকে ঘুরতে বের হয়। কিন্তু পরশ ওই রাতে সে আর বাসায় ফেরেনি।
এদিকে পরশের বাবা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সেকশান অফিসার প্রকৌশলী মোজাম্মেল হোসেন মুক্তিপনের দাবীতে তার ছেলেকে অপহরন করা হতে পারে বলে বৃহ¯পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারন ডায়েরি করেন। ।
এ ব্যাপারে পরশের বাবা সাংবাদিকদের কাছে তার ছেলের অপহরন ও হত্যাকান্ড নিয়ে কথা বলতে চাননি। সšত্রাসীদের ভয়ে পরশের পরিবার মুখ খুলতে চাচ্ছে না বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
