রাজধানীতে শিশু পাচারকারী গ্রেফতার, চার শিশু উদ্ধার
রাজধানীর আমবাগান এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ একজন শিশু পাচারকারীকে গ্রেফতার ও চার শিশুকে উদ্ধার করেছে।
পুলিশ সন্দেহ করছে , গ্রেফতারকৃত ব্যাক্তি কোন সংঘবদ্ধ শিশু-পাচারকারী দলের সদস্য।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা অপহরণকারীর নাম হাবিল ওরফ সালাম বলে জানায়।
নারী এবং শিশু নির্যাতন আইনে এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।
