২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধন করা হবে- নাকি নতুন তালিকা তৈরি হবে এ প্রশ্নে ইসি বিপাকে

আগামী নির্বাচনের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরি হবে নাকি আগের তালিকা সংশোধনর করা হবে, নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

অফিসিয়াল সূত্র জানায়, এ ব্যাপারে পার্শ্ববর্তী দেশগুলোতে কি ব্যবস্থা প্রচলিত আছে তা জানার জন্যকমিশন সচিবালয় থেকে ভারত, পাকিস্তন ও ইন্দোনেশিয়ায় একটি টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা আগামী সংসদীয় নির্বাচনের আগে কমিশন নতুন ভোটার তালিকা অথবা আগের তালিকা সংশোধন করতে পারবে কিনা এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে।

অন্যদিকে নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী জানান, কমিশন আগামী নির্বাচনের জন্য খুব শিগগির ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হরবে।

ইউরোপীয় ইউনিয়ন ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনকে সহায়তা দিবে বলে তিনি জানান।

বিডিনিউজের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, “সংশ্লিষ্ট আইনানুযায়ী নির্বাচন কমিশনকে প্রতি পাঁচ বছর পর ভোটার তালিকা সংশোধন করতে হয়। ২০০০ সালে শেষ বার ভোটার তালিকা সংশোধিত হয়েছিল। চলতি কমিশনকে নতুন করে আবার এ তালিকা সংশোধন করতে হবে। ”

এছাড়াও কমিশন নতুন ভোটার তালিকা তৈরির সময ভোটারদের পরিচয়পত্র দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানান তিনি।

মুন্সেফ আলী বলেন, ইউরোপীয় ইউনিয়ন নতুন ভোটার তালিকা তৈরির জন্য কমিশনকে সহাযতা করার আগ্রহ জানিয়েছে। ভোটার তালিকা সংশোধনের সম্ভাবনাও খতিয়ে দেখবে ইউরোপীয় ইউনিয়ন।

২০০০ সালে সর্বশেষ যে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছিল তাতে মোট ভোটারের  সংখ্যা ছিল ৭৫ মিলিয়ন। নতুন তালিকায় ভোটারের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

কমিশন ১৩ এপ্রিল হবিগঞ্জ-৩ আসনে এবং আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়েও কমিশন আলোচনায় বসবে বলে জানান নির্বাচন কমিশনার।